
আমিনুল হক রিপন,চট্টগ্রামঃ
১৯ শে এপ্রিল চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জামাল খান লিচু বাগান এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী কার্যক্রম উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। এ সময় তিনি নগরবাসীর দুর্ভোগ লাঘবে নিয়মিতভাবে খাল-নালা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
মেয়র বলেন, “বর্ষা মৌসুমে জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর অন্যতম বড় সমস্যা। আগাম প্রস্তুতির অংশ হিসেবে খাল-নালা পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে না হয়।”
তিনি আরও জানান, এ কার্যক্রম পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডে পরিচালিত হবে। প্রতিটি এলাকায় নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খাল-নালা পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়মিত তদারকির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং নাগরিকদেরও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগকে সফল করার আহ্বান জানানো হয়।
Leave a Reply