1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ

যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৯৫ পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ

১৫ জুন পুর্ব লন্ডনের আলতাব আলী পার্ক শহীদ মিনারে যুক্তরাজ‍্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র যৌথ উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব, লোকমান হোসেন, যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সংগ্রামী আহ্বায়ক- জনাব. এ‍্যাড. টি. এম. জানে আলম( বুলবুল) এবং সদস‍্য সচিব জননেতা জনাব- ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক- জনাব জহিরুল ইসলাম, জনাব মাহাবুব আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকের সভাপতি জনাব তন্ময় সিকদার, জনাব মোসলে উদ্দিন এবং সাধারণ সম্পাদক জনাব. মুর্শিদ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, জনাব. মোঃ সিরাজুল ইসলাম কাশেম, জনাব হাসান ইমাম, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব জামাল খান প্রমূখ বক্তব্য রাখেন।যুক্তরাজ্য আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক এ‍্যাড. টি.এম.জানে আলম ও সদস্য সচিব জনাব ইমাম হোসেন তাদের বক্তব্যে “বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’এর কেন্দ্রীয় সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধার সন্তান- জনাব রফিকুল ইসলাম খোকনকে অবৈধভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, অবিলম্বে খোকন সহ সকল রাজবন্দিদের নি:শর্ত মুক্তি দিতে হবে , আ.লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধ এবং অবিলম্বে আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ আইন বাতিলের দাবি জানান রাষ্ট্র ও সরকারের নিকট। নচেৎ লন্ডন সহ সমগ্র ইউরোপে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট