
আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর হালিশহর শ্যামলী আবাসিক এলাকার একটি বাসায় কলিং বেল চাপে, দরজা খুলতেই ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ৫ জনের একটি সংঘবদ্ধ দল। ঢুকেই নিজেদের সাংবাদিক ও পুলিশ পরিচয় দেন তারা। দেখানো হয় আইডি কার্ড ও ওয়াকিটকি।
বাসায় ঢুকেই ঘরে থাকা এক নারী ও তাঁর দুই ছেলের বউকে জিম্মি করে ভিডিও ধারণ শুরু করেন তারা। সাংবাদিক পরিচয় দিয়ে ঘরে ‘অনৈতিক কাজ’ চলছে এমন অভিযোগ তুলে তল্লাশির নামে আসবাবপত্র ও আলমারি তছনছ করা হয়।
একপর্যায়ে ৫৫ বছর বয়সী ওই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে ১ লক্ষ টাকা ।
ভুক্তভোগী কৌশলে বিষয়টি তাঁর ছেলেকে জানালে ছেলে ৯৯৯-এ ফোন করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করে । আদৌও তারা কোন পুলিশ সদস্য ছিলেন না। এরা প্রত্যেকেই প্রতারক।
এ ঘটনায় কথিত ওই ‘সাংবাদিক’সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
Leave a Reply