1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন।

  • সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ পঠিত

 

আ‌মিনুল হক রিপনঃ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা,জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ অনুষ্ঠিত হবে। লংমার্চের সমাপনী কর্মসূচি হিসেবে ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

​এই কর্মসূচি সফল করতে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চকবাজারস্থ চট্টগ্রাম মহানগর এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এ কর্মসূচি সফল করতে দেশবাসী ও চট্টগ্রামবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

​চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন।

​সংবাদ সম্মেলনে এস এম সুজা উদ্দিন বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। এখানকার মানুষ যাতে তাদের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার পায়, সেটি নিশ্চিত করা জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল হিসেবে আমাদের করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে মাঠে সংগ্রাম করা কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামের এই সমাবেশে কথা বলবেন। আমরা আশা করি, লালদিঘীতে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে সমগ্র দক্ষিণাঞ্চলে বড় ধরনের জনসংযোগ সৃষ্টি হবে।”

​সভাপতির বক্তব্যে মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, ” ভোটাধিকারের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। এসব দাবিতে ঐতিহাসিক শাপলা চত্বর থেকে আগামীকাল শনিবার সকাল ৭টায় আমাদের লংমার্চ যাত্রা শুরু করবে। পথিমধ্যে একাধিক পথসভা শেষে আমরা চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে এসে সমবেত হবো।”

​মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, “বর্তমান সরকার জনগণের গণরায়কে অবজ্ঞা করে চলেছে। গণহত্যার কোনো দৃশ্যমান বিচার হচ্ছে না; খুনিরা কারাগারে বসে জন্মদিন পালন করছে, যা অত্যন্ত লজ্জাজনক। দেশে গ্যাস, সার ও বিদ্যুতের তীব্র সংকটে জনগণের চরম ভোগান্তি চললেও সরকার সেদিকে ভ্রূক্ষেপ না করে দলীয়করণে ব্যস্ত। আমরা জনগণকে সাথে নিয়ে এই সরকারকে মোকাবেলা করব এবং জনগণের সুবিধা-অসুবিধা বুঝতে বাধ্য করব। আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হওয়া লংমার্চ ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুরো রুট জনলোকারণ্য হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

​তিনি আরও অভিযোগ করে বলেন, “আমরা জনদাবি নিয়ে মাঠে নামলেও সরকার ক্রমাগত আমাদের বাধা দিচ্ছে। চট্টগ্রাম সার্কিট হাউজে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য নির্ধারিত ভিআইপি কক্ষগুলো দুই মন্ত্রীর নামে বুকিং দেখিয়ে তাদের থাকতে দেওয়া হচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই ধরনের কোনো অপরাজনীতির চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।”

​চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামবাসীসহ সর্বস্তরের জনগণকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে কর্মসূচির উদ্দেশ্য দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

​সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও টিপু সুলতান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট