1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৭ পঠিত

 

চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত উত্তর মাদার্শায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় ময়দানে বিশাল এই মাহফিল ও সম্মেলনের আয়োজন করা হয়। উত্তর মাদার্শা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সম্মেলনের সফল বাস্তবায়ন ঘটে।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসান তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার শাইখুল হাদীস, আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের গুরুত্ব ও রাসূলে পাক (সা.) এর অসীম শানের ওপর আলোচনা করেন পাহাড়তলী নেছারীয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন রাউজান গহিরার মোবারক খীল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন কাদেরী। তিনি মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতার উপকারিতা ও গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদীয় হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন এবং একই মাদরাসার সুপার হযরত মাওলানা আবু তালেব আলকাদেরী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে মানবিক ও ব্যবসায়িক সংগঠক, আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মাহফিলের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম এবং সমগ্র মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফখরুল ইসলাম। সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেন কমিটির আহ্বায়ক হাজী মুহাম্মদ সেলিম এবং সচিব হাজী মোহাম্মদ আলম খাঁন।
উক্ত সুন্নী সম্মেলনে এলাকার সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট