1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত

প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৪ পঠিত

 

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য সচেতনতামূলক ও মিলনমেলা অনুষ্ঠান ‘Raising Awareness & Get Together 2026’ দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুবাই দেড়া Marco Polo Hotel-এ Dubai Police Positive Spirit Team-এর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

আবু সালেহ ইয়াহিয়া ও মানুনুর রশিদের পরিচালনায় এবং শারজা স্পেয়ার পার্টস সমিতির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সাবেক ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী), বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, নিউজ এশিয়া টিভি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আহমেদ সালেহ, মেজর ওমর আলমারজুকি এবং ফার্স্ট লেফটেন্যান্ট মোহাম্মদ সাঈদ মুবারক আল-মুহাইরিসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়াও আবুধাবি, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন-কানুন ও বিধিবিধান মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন এবং নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

আলোচনায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রবাসীরা স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকলে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ শিল্পী সমিতির প্রেসিডেন্ট জাভেদ আহমেদ মাসুমের নেতৃত্বে শিল্পী সমিতির একটি দলের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট