1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ২৯ অক্টোবর-২০২৬ খ্রি. স্কুলের হলরুমে উৎসবমুখর পরিবেশে ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও সাবলীলভাবে নিজেদের মতামত প্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রেড হাউসের দলনেতা ছিল পঞ্চম শ্রেণির ক্যামব্রিজ সেকশনের শিক্ষার্থী ওশমি নূর সোহেল। দলের অন্যান্য সদস্যরা হলো পঞ্চম শ্রেণির আফিয়া আনোয়ার, সানজিয়া জারিয়াহ অর্ণি, সামারাহ বিনতে সাঈদ এবং এস. পি. নাহিয়ান রশীদ। অন্যদিকে, ব্লু হাউসের দলনেতা ছিল ষষ্ঠ শ্রেণির তাহরিমা তাসবী। দলের অন্যান্য সদস্যরা হলো ষষ্ঠ শ্রেণির মুহতাসিম শান, সপ্তম শ্রেণির ওয়াসিকা মেহজাবিন এবং পঞ্চম শ্রেণির আফরাহ বিনতে জহির ও ফাতিমা মোহাম্মদ। উভয় দলের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের যুক্তিপূর্ণ উপস্থাপনা ও প্রাণবন্ত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষার্থীদেচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলেরর বিতর্ক চর্চায় আরো উৎসাহিত করেন এবং ভবিষ্যতে পার্লামেন্টারি ডিবেটে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যুক্তি উপস্থাপন, নেতৃত্ব ও সমালোচনামূলক চিন্তন দক্ষতা বিকাশের অনুপ্রেরণা দেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মিসেস রুমানা হোসাইন, মিস তাওসিফা ইবনাত এবং শিক্ষিকা মিস জয়নূর। অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষিকা মিসেস ফাহমিদা সাদী। প্রতিযোগিতার কনভেনর শিক্ষিকা মিস ফাতিমা তাহসীন এবং সংশ্লিষ্ট সকল টিম মেম্বারের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতি স্কুলের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান, বিজয়ী দল হিসেবে রেড হাউসের নাম ঘোষণা করেন। পাশাপাশি ওশমি নূর সোহেলকে প্রতিযোগিতার বেস্ট স্পিকার হিসেবে ঘোষণা করা হয় এবং তাহরিমা তাসবীও বেস্ট স্পিকার হিসেবে স্বীকৃতি লাভ করে। বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো হলরুম আনন্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত কাজ এবং যুক্তিনির্ভর চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। ভবিষ্যতেও এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট