1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে স্যার আশুতোষ সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সাবরিনা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মহসিন ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর বিশ্বাস।

এতে আরও বক্তব্য দেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকি। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট