1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু করেছে এপিক

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯৪ পঠিত

ফিজিও তহিদ রাসেল:

নগরের এপিক হেলথ কেয়ারে শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। এ ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট ৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশে এপিক হেলথ কেয়ারের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এপিক হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার ডা. মো. এনামুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের আন্দরকিল্লা শাখায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করতে পারবেন। সাধারণ সময়ে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে করোনার রিপোর্ট দেওয়া হবে। তবে অতি জরুরি হলে ২ ঘণ্টায় রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এপিক হেলথ কেয়ার চট্টগ্রামের একমাত্র প্রতিষ্ঠান যার আইএসও সনদ রয়েছে। ফলে ব্যবসায়িক প্রতিযোগিতা নয়, বরং স্বাস্থ্যসেবার গুণগত মান বাস্তবায়নই এপিক হেলথ কেয়ারের লক্ষ্য। এপিকের সেবা বিদেশগামীদের কষ্ট বহুলাংশে লাঘব করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মো. জসীম উদ্দীন, ল্যাব ডিরেক্টর ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সাইফুদ্দীন মো. খালেদ, ম্যানেজার (অপারেশন) ডা. হামিদ হোসাইন আজাদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজম্যান্ট) জহির রায়হান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট