1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩

  • সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৯০১ পঠিত

চট্টগ্রামের পটিয়ায় ইউপি নির্বাচন পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগ্নে।

এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০), এবং জয়নাল আবেদীন (৩৪)। তারা সবাই একই এলাকার বলে জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল ) রাত ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত সোহেল বুধপুরা এলাকার মৃত এজহার মিয়ার ছোট ছেলে। তার দুই সন্তান রয়েছে। সোহেল কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার ফসিল গ্যাস পাম্পের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

নিহত সোহেলের বড় ভাই আবুল কাশেম ষষ্ঠবারের মতো কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বুধপুরা বাজার জামে মসজিদে তারাবির নামাজ শেষে চেয়ারম্যান আবুল কাশেমের সাথে স্থানীয় শরিফের বাকবিতণ্ডা হয়। এরপর সোহেল গিয়ে প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্ষা করতে যাওয়া আরো কয়েকজনকেও এসময় ছুরিকাঘাত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে বর্তমান আওয়ামীলীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলকে শরিফ নামক এক ঘাতক ছুরিকাঘাত ও মারধর করলে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে ২৫ নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওসি জানান, বর্তমানে এলাকায় পুলিশ টহল রয়েছে। ঘাতককে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাত ১০ টা ৫০ মিনিটে পটিয়ার বুধপুরা এলাকা থেকে ছুরিকাহত ৪ জনকে চমেক হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট