1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

৫৯ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পাঁচ জাহাজ

  • সময় শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৭৮০ পঠিত

তহিদুল ইসলাম রাসেলঃ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৫৯ হাজার ৪৪ টন পাম ও সয়াবিন তেল নিয়ে পৌঁছেছে ৫টি জাহাজ। ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এসব তেল চট্টগ্রাম বন্দর এসে পৌঁছে।

শুক্রবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

তিনি বলেন, ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে পাঁচটি জাহাজ ৫৯ হাজার ৪৪ টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রামে বন্দরে এসেছে। এরমধ্যে ওরিয়েন্ট চ্যালেঞ্জের খালাস শেষ হয়েছে৷ আর বাকি চারটি জাহাজের তেল খালাস প্রক্রিয়া চলছে।

বন্দর সূত্রে জানা গেছে, ২১ হাজার টন তেল নিয়ে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, ৭ হাজার টন নিয়ে এনএস স্টিলা, ৭ হাজার ৭৯৯ টন নিয়ে এমটি প্রাইড ও ১১ হাজার ২৪৫ টন নিয়ে সানজিন জাহাজ, ১২ হাজার টন পাম তেল নিয়ে এমটি সুমাত্রা বন্দরে এসেছে। ওরিয়েন্ট চ্যালেঞ্জ ও এনএস স্টেলা নামে দুটি জাহাজে আর্জেন্টিনা থেকে অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে।

এমিটি প্রাইড, এমটি সানজিন ও এমটি সুমাত্রা নামে তিনটি জাহাজ ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত পাম তেল নিয়ে এসেছে বলে জানা গেছে।

এস আলম গ্রুপ, সিটি গ্রুপ ও টিকে গ্রুপসহ কয়েকটি গ্রুপ এসব পাম ও সয়াবিন তেল আমদানি করেছে বলে জানা গেছে।

টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোহাম্মদী ট্রেডিংয়ের অপারেশন ম্যানেজার (শিপিং) আরিফ জানান, ১২ হাজার টন পাম তেল নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। টি কে গ্রুপের জন্যই এ তেল আনা হয়েছে। জাহাজটি আজ দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। আজই জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট