1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

করোনার করুণ ছবি আগরায়, মুখে মুখ রেখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা মহিলার

  • সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৮০১ পঠিত

করোনা আক্রান্ত স্বামীর প্রবল শ্বাসকষ্ট শুরু হতেই তাঁকে নিয়ে অটোতে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন আগরার রেনু সিঙ্ঘল। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন রেণু। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাঁকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেণুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তাঁর স্বামী রবি সিঙ্ঘল। শেষ মুহূর্ত পর্যন্ত রেণুর এই মরিয়া প্রচেষ্টাই আপাতত নেটমাধ্যমে ভাইরাল। গোটা ঘটনায় ফের এক বার ফুটে উঠছে দেশের কোভিড রোগীদের করুণ দশার ছবি।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের আবাস বিকাশ সেক্টর ৭-এর বাসিন্দা রবি সিঙ্ঘলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিলেন রেণু। অটোতে করে তড়িঘড়ি পৌঁছতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হয়ে শুরু করে। স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে এর পর অটোর মধ্যেই তাঁকে কৃত্রিম উপায় বাঁচানোর চেষ্টা শুরু করেন রেণু। তবে শেষমেশ রবিকে বাঁচাতে পারেননি তিনি। ঘটনার পর রীতিমতো বিহ্বল রেণুর ছবিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

গোটা ঘটনায় দিল্লি, আগরা-সহ দেশের অসংখ্য হাসপাতালে কোভিড রোগীদের ভয়াবহ দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে হাসপাতালগুলিতে। অপ্রতুল হয়ে পড়েছে কোভিড রোগীদের বেড। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে নতুন করে ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি দৈনিক মৃত্যুর সংখ্যা (৮৩২)। তার পরেই রয়েছে দিল্লি (৩৫০)। সব মিলিয়ে দেশের কোভিড পরিস্থিতির চরম শোচনীয় অবস্থা।

সূত্রঃআনন্দ বাজার নিউজ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট