1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকার ফুটপাত দখলমুক্ত অভিযানে চসিক

  • সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৪৩ পঠিত

মোঃ শহিদুল ইসলামঃ

ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে চসিকের অভিযান। ছবি-দৈনিক সময়ের কন্ঠ

ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে বন্দরটিলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

এ সময় রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এ ছাড়া জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সড়কে ব্যবসা করায় তিন ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে অপর তিন ব্যক্তিকে ৬ হাজার,ঐ সময় মোট ২১,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সাংবাদিকদের বলেন,জনগণের চলাচলের পথ ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ বিষয়ে সিটি করপোরেশনের অবস্থান জিরো টলারেন্স। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে ও চলবে।

অভিযানকালে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর হাজী,জিয়াউল হক সুমন, সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট