1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

আনোয়ারার রায়পুরের ৪ ভোট কেন্দ্র ঝুঁকি ঘোষণার দাবি

  • সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৯৩ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্র ঝুঁকি ঘোষণার দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আমিন শরীফ ও চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন। আজ ১ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছে তাঁরা লিখিতভাবে এ দাবি জানান।
লিখিতপত্রে তারা জানিয়েছেন, আসন ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অপর একজন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জানে আলম অবৈধভাবে ২,৩,৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। জানে আলমের সমর্থকরা ভোরদের ওই কেন্দ্রে না যেতে বলছেন। এছাড়া জোরপূর্বক কেন্দ্র ৪টি দখল করবেন বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জানে আলমের হুমকিতে এলাকার সাধারণ ভোটাররা শঙ্কিত ও ভীতির মধ্যে রয়েছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। ইউএনও’র কাছে পত্রে প্রার্থী আমিন শরীফ ও ফরিদ উদ্দিন নির্বাচনের আগে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও প্রতিকেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্্েরট নিয়োজিত রাখার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার খালেদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট