1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪২১ পঠিত

এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও মহান মে দিবস উপলক্ষে অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ,১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় পটিয়া ফ্যামিলি কিচেন রেস্তোরাঁয় এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান ডা. হিমেল সাহা,জাতীয় ট্রেজারার এডভোকেট মঈনুল ইসলাম জীবন,সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, পিএনএসডি এপে: এস কে দত্ত অনুপ, পিডিজি এপে. কামাল পাশা,
ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান: মোঃ লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ আরিফ খান, এপে. মোরশেদ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান. জসিম উদ্দিন, এপেক্সিয়ান. আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্সিয়ান: মোরশেদুর রেজা, এপেক্সিয়ান আবদুল মোমেন,শফিকুল আলম বশর, এস এম আবু হেনা, নাঈম উদ্দিন আলমদার, নাফিজ করিম চৌধুরী,আলী কাদের জীবন প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ সারাদেশে মানবিক কাজের মাধ্যমে এগিয়ে চলছেন।
সমাজকে আলোকিত করতে কমভাগ্যবান মানুষের মুখে হাসি ফোঁটাতে নবীন প্রবীন মিলেমিশে মানুষের সেবা করে যাচ্ছে এপেক্স বাংলাদেশ যা আগামী প্রজন্মের জন্য উৎসাহ ও প্রেরনার। বক্তারা এপেক্স ক্লাব অব পটিয়ার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন এপেক্স ক্লাব অব পটিয়া নেতৃত্ব তৈরি করছে এবং ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে মানুষের সেবা পরিচালনা করছে এ কার্যক্রম অব্যাহত রেখে আরও বেশি বেশি সেবার কাজ করার আহবান জানান।
পরে কেট কেটে ১০০ তম ডিনার মিটিং এর উদ্বোধন করা হয়, অসহায় নারীর হাতে সেলাই মেশিন,১০০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রতিনিধির হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় এবং কেক কেটে ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ও সহধর্মীনী জেলার ফাস্ট লেডি শারমিন সুলতানা রোজির বিবাহ বার্ষিকী পালন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট