1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

এপেক্স ক্লাব বান্দরবান-চিটাগং-চিটাগং সেন্ট্রাল ও পতেঙ্গার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৮ পঠিত

এপেক্স ক্লাব প্রতিনিয়ত জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় রবিবার(১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে এপেক্স ক্লাব বান্দরবান- চিটাগং-চিটাগং সেন্ট্রাল ও পতেঙ্গার উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে এপেক্স ক্লাব অব চিটাগং এর
অতীত সভাপতি মো: রুবেল হোসাইন নীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নূরুল আমিন চৌধুরী আরমান।

বিশেষ অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি (সুফী মনি), জেলা গভর্নর(৩) ইলেক্ট এপে.সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর এপে. কামাল পাশা এবং জেলা সচিব এপে.এড. আদনান জাফরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগং এর অতীত সভাপতি এপে.মহিউদ্দিন চৌধুরী জিকু, সদ্য অতীত সভাপতি এপে.জাহেদুল ইসলাম তুষার, এপে.জসীম মঞ্জু প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশ সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে। প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সামান্য সহযোগীতা একজন মানুষের কষ্ট হলেও লাঘব হবে। তাই সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট