1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী

পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে

  • সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২০৮ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কমল মুন্সির হাট রেলস্টেশনের পেছনে পারিগ্রাম পল্লপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত হযরত ওয়াশিল ফকির ২ নম্বর সড়কের সংস্কার ও ঢালাই কাজ শুরু হয়েছে। সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের আওতায় সড়কটির প্রায় ১৫০ ফুট অংশে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া সড়কের অবশিষ্ট প্রায় ২৫ ফুট অংশ কচুয়াই ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নাছির উদ্দিন নিজস্ব অর্থায়নে ঢালাই করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সড়কটির বাকি কাজগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সড়কের উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধনকালে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগে ছিল এলাকাবাসী
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে কাদা ও পানি জমে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো দীর্ঘদিন পর সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট