1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক

  • সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১০ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) হাসপাতালে খোঁজখবর নেওয়ার শেষে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালীর সন্তান ও রাজধানী ঢাকায় কর্মরত আনসার কমান্ডার মো. হাসান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীনদের মধ্যে নগরীর সদরঘাট থানার উত্তর নালাপাড়া (মাদারবাড়ি) এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটনের (২৮) শরীরের ৪০ শতাংশ, রাউজান উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলমের (৪২) শরীরের ৩৫ শতাংশ এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিনের (৩০) শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার নুরুল আলম, বোয়ালখালীর দিদার আলম ও নূর নবী হৃদয় এবং রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ। দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট