1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্মরণসভা: ঐক্য, ইতিহাস ও সমাজ পরিবর্তনের প্রত্যাশা -সৈয়দ মিয়া হাসান হারিয়ে গেছে গ্রামীণ ঐতিহ্য: পালকিতে বরের আগমনের সেই উৎসবমুখর দিনগুলো -আলমগীর আলম। পাঁচ গুণ বড় হবে চট্টগ্রাম মহানগরী শবে কদরঃ হাজার মাসের শ্রেষ্ট রজনী ও করণীয় -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সামাজিক উদ্যোগ জোরদারে চট্টগ্রামে ‘সোশ্যাল অ্যান্টিসিপেশন অ্যান্ড ফোরকাস্ট এন্টারপ্রাইজ কমিটি’ গঠন ও কর্মশালা সাজেকে পর্যটকবাহী সিএনজি উল্টে দুর্ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে রমজানের আত্মশুদ্ধি ও মানবাধিকার জাগরণে আলোচনাসভা ও ইফতার মাহফিল। বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল যাত্রী আন্দোলনের প্রবক্তা মোজাম্মেল হক চৌধুরীর জন্মদিন আগামীকাল।

করোনা সচেতনতায় সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্টের বিশেষ ক্যাম্পিং

  • সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬৭৭ পঠিত

মাহমুদুর রহমানঃ

৬ এপ্রিল নগরীর নিউ মার্কেট, বাদামতল, জিইসি এলাকায় করোনা সচেতনতার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের তত্ত্ববধায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় বিশেষ ক্যাম্পিং পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন চসিক মেয়র ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান এম. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো: মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার, চসিক মেয়রের একান্ত সচিব মো: আবুল হাশেম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান মাহমুদুন নবী রানা, স্বাস্থ্য বিভাগীয় উপ-প্রধান সুজিত রুদ্র, দপ্তর বিভাগীয় উপ-প্রধান আবদুর রহমান অপি, দীপ্ত ভট্টাচার্য্য, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান অভিষেক চৌধুরী, খেলাধুলা ও বন্ধুত্ব বিভাগীয় উপ-প্রধান আদিল আনসারি সহ যুব স্বেচ্ছাসেবকরা।
উদ্বোধনকালে চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন সকলকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে সরকারের আঠারো দফা নির্দেশনা পালন করতে হবে। সকল নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা করোনাকালীন পরিস্থিতিতে যে কার্যক্রমে অংশগ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পিং কার্যক্রমে করোনা সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।

সংবাদদাতা:
মো: মাহামুদুর রহমান
প্রধান,
প্রচার ও প্রকাশনা বিভাগ
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম
০১৮৪১-১১৪২০৩

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট