1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন

  • সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৩০ পঠিত

অরুণ নাথ :

বর্ষা আমাদের জীবনে শুধুমাত্র অচেনা ও অজানা প্রকৃতির বিরূপ রূপ দেখায় না, বর্ষার সাথে মিশে যায় আমাদের আবেগ অনুভূতির জীবন দর্শন! এই বর্ষাকে ঘিরেইতো গ্রাম বাংলার প্রকৃতি, অর্থনীতি ও জীবন যাপনের পরিবর্তন ঘটে! তাই বর্ষা আমাদের জীবন ও সংস্কৃতির এক অপূর্ব ঋতু” ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষার আয়োজনে কথাগুলো বলেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শিলা মোমেন।

গতকাল ১৫ জুন আষাঢ়ের প্রথম দিনে গান, আবৃত্তি ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ষা বরণ উৎসব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পর্দা উন্মোচন ও ত্রিতরঙ্গের কোরাস পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। নৃত্য পরিবেশন করেন জাকির তমাল নৃত্য ভূমি, নৃত্যরূপ এবং সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমি। আবৃত্তি পরিবেশন করেন শেলী বড়ুয়া, শাহাদাৎ হোসেন, লিপি সেন, সুজয় দে, জুহি সেনগুপ্তা, জোবাইরুল ইসলাম, বোধনের বিপ্লব কুমার শীল ও ত্রয়ী দে, সংগীত পরিষদ আবৃত্তি বিভাগ, প্রমা আবৃত্তি সংগঠন, আফরোজা চৌধুরী মুক্তা, রাশেদ খান মেনন, সানজিদা আক্তার, দেবাশিস্ রুদ্র ও লাবণ্য মুৎসুদ্দি। এছাড়া আমন্ত্রিত কবি ওমর কায়সার ও সারাফ নাওয়ার কবিতা পাঠ করেন। সংগীত পরিবেশন করেন শম্পা চৌধুরী, নটরাজ সঙ্গীত একাডেমি, গৌরী নন্দী, রক্তকরবী, সংগীত পরিষদ গীটার বিভাগ, অনন্যা সংগীত নিকেতন এবং হাসান জাহাঙ্গীর। দীর্ঘ সময়ব্যাপী এ আয়োজনে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও শিল্পচর্চার বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী জুহি সেনগুপ্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট