1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ত্রি-কলা সংগীত একাডেমির ৫ম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯১ পঠিত

 

অরুণ নাথ :

বন্দর নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে গত ২১ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয় ত্রি-কলা সঙ্গীত একাডেমির ৫ম বর্ষ উদযাপন। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ সোমা দেবী। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান এর শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, উদ্বোধন করেন সাবেক পুলিশ সুপার কাজী শাহাবুদ্দীন আহমদ, মুখ্য আলোচক ছিলেন লায়ন ডা. আর কে রুবেল, সম্মানিত মহান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্হাপক চন্দন চক্রবর্তী,শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তি যোদ্ধা, মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। অনুষ্ঠানে বক্তাগন সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক গুলো তুলে ধরেন। ত্রি-কলা সঙ্গীত একাডেমিকে অভিনন্দন জানান ও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। একাডেমির সাবেক শিক্ষার্থী সুকন্যা তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন। একাডেমির উপাধ্যক্ষ ও নৃত্য পরিচালক মৌসুমী দেবী বিভিন্ন পর্বে তত্বাবধানে ছিলেন। তবলা শিক্ষক সেতু ধর, গীটারে ছিলেন গীটার শিক্ষক বিজয় দাশ, চিত্রাঙ্কনে ছিলেন শিক্ষিকা শান্তা দত্ত, কিবোর্ডে ছিলেন রুমেন শীল, অক্টোপ্যাডে ছিলেন সজীব মহাজন। একাডেমির শিক্ষার্থীদের গীত, নৃত্য, তবলা, গীটার, চিত্রাঙ্কন এর বিভিন্ন পর্বে পরিবেশনায় উপস্থিত সুধী বৃন্দ ও অভিভাবক মন্ডলী শিক্ষার্থীদের প্রশংসা করেন। সভাপতির সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট