1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি

চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

  • সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫০ পঠিত

‎চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সরওয়ার জামাল নিজাম এম পি।

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্ধীদের দেখতে ‎শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এসময় এমপি সরওয়ার জামাল নিজাম পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আনোয়ারা ও কর্ণফুলীর কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায়ও কাজ করা হবে জানান। প্রবল বর্ষণে ৫ নং বরুমচড়া ইউনিয়নে ছয় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন জানান। শোকাহত পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

‎ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমপির ছেলে শাহনেওয়াজ চৌধুরী সনি, আকতার নবী চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, উপজেলা বিএনপি নেতা আবদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য আহমদ ছফা, নুরুল হুদা সওদাগর, নুরুল আলম ভুট্টু, চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, অ্যাডভোকেট শাকিল, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িতে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট