1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান। ফটিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভূজপুর আস্সুফ্ফাহ মাদ্রাসার সাফল্য ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন।

চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পাম অয়েলের বাজারে ধ্বস, ব্যবসায়ীদের মাথায় হাত

  • সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

দেশে পাম অয়েলের বাজারে হঠাৎ ধ্বস নেমেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে ডিও (ডেলিভারি অর্ডার) বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এতে ব্যাবসায়ীরা বড় ধরণের অর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনে চট্টগ্রাম তথা বাংলাদেশের ভোগ্যপন্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম উর্ধ্বমুখী থাকা সত্বেও দেশের বাজারে ধস অনাকাঙ্খিত। এতে তারা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এসবের পেছনে একটি সিন্ডিকেটকেই দায়ী করছেন তাঁরা। তাঁরা বলছেন, চট্টগ্রামের বৃহৎ একটি শিল্প গ্রুপ তাদের স্বার্থ সিদ্ধির জন্য তেলের বাজারকে অস্থির করে তুলেছে। তাঁরা লোন জালিয়াতির কারণে সরকার ও দুদকের নানামুখী চাপে আছে। তাঁরা এখন তড়িঘড়ি করে তাদের আখের গোছাতে ব্যস্ত। বাজারে অস্থিরতা সৃষ্টি করে তাঁরা ফায়দা লুটতে চায়। সাধারণ ব্যবসায়ীরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

নিজাম চৌধুরী নামে খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী বলেন, ‘চট্টগ্রামের একটি শিল্প গ্রুপ বাজারকে অস্থির করে তুলেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে ডিও বিক্রি করছে। দেশের পুরো পাম অয়েল বাজারকে ধ্বংস করছে তাঁরা। তাঁরা নিজেরা টাকা হাতিয়ে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের পথে বসিয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী নেতা বলেন, ‘খাতুনগঞ্জের পুরো পাম অয়েলের বাজার এ
‘এস’ আদ্যক্ষরের একটি গ্রুপ তাদের হাতে জিম্মি করে রেখেছে। তাঁরা নাবিল গ্রুপকে এ কাজে ব্যবহার করছে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট