1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান।

  • সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৮৪ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ০৩/০৩/২০২৫ তারিখ বেলা ১.০০ ঘটিকা হতে বেলা ৩.০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার, সুমন মন্ডল অপু, মোঃ আসিফ জাহান শিকদার, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৩ টি ভোজ্যতেলের দোকানে মোড়কজাত পণ্যের মূল্য উল্লেখ না থাকা ও হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় মোট ১৬,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট