1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

চট্রগ্রামের আনোয়ারায় ‘ভুল’ ইনজেকশনের পর কিশোরের মৃত্যু,পালিয়ে গেছেন চিকিৎসক ও নার্স

  • সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৯১ পঠিত

মোহাম্মদ আলবিন (চট্টগ্রাম)আনোয়ারাঃ

চট্টগ্রামের আনোয়ারায় ভুল চিকিৎসায় মোহাম্মদ ইফতেখার (১৪) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই হাসপাতাল থেকে পালিয়ে গেছেন চিকিৎসক এবং ইনজেকশন পুশ করা নার্স।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত ইফতেখার উপজেলার হাইলধর ইউনিয়নের মাইঝপাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে,শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন ইফতেখার। বুধবার দুপুরে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. রুবেল তাকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেন। পরে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী কর্তব্যরত নার্স ইফতেখারকে ইনজেকশন পুশ করলে মারা যায় সে।
নিহত ইফতেখারের বাবা মোহাম্মদ ইসহাক বলেন,আমার ছেলেকে শ্বাসকষ্ট রোগের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার আমার ছেলেকে ভর্তি দেয়। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করার পর আমার ছেলে কাঁপতে কাঁপতে মুখে ফেনা এসে মারা যায়। ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সের অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আরমান নামের এক যুবক বলেন, নিজ পায়ে হেঁটে হাসপাতালে আসে ইফতেখার। পরবর্তীতে ইনজেকশন দেওয়ার পর পরই মারা যায় সে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিক শিশু ওয়ার্ডে যায়। ওই কিশোর এর আগেও হাসপাতালে শ্বাসকষ্ট রোগে চিকিৎসা নিয়েছিল। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট