1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও বিভাগের উদ্যোগে,বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন।

  • সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫১৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যের সাথে পালিত হলো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩। চট্টগ্রামে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও বিভাগীয় কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ডিসি হিল থেকে শুরু করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। র‌্যালি শেষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে নগর কমিটির সদস্য সচিব মোঃ ওসমান গনি (এহতেসাম) এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক মোহাম্মদ জুবাইর। সভাপতির বক্তব্যে সাংবাদিক জুবাইর বলেন, স্বাধীনতার এই মাসে অসাধু ব্যবসায়িদের হাত থেকে ভোক্তাদের স্বাধীন করতে হবে। জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। সদস্য সচিব সাংবাদিক ওসমান গনি (এহতেসাম) বলেন, বিশ্বের সকল ভোক্তার ৮টি অধিকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ভোক্তার সেই অধিকারগুলো সংরক্ষণ হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ডিজিটাল সেবা নিতে গিয়ে কোন ভোক্তা যেন প্রতারিত বা ভোগান্তির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।” বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন, আমাদের সেই সোনার মানুষ হতে হবে। বিভাগীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি সব সময় অভিযান করি। প্রয়োজনে অভিযান বাড়াবো। এ সময় চট্টগ্রাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইসমাইল ইমন, সুমন সেন, জসীমউদ্দীন, মোঃ রায়হান হোসেন, মোহাম্মদ পারভেজ, সাইফুর রহমান, বাবু বাদশা, তোকির উদ্দিন আনিছ, মোহাম্মদ ইদ্রিস, মনিরুল ইসলাম রিয়াদ, আব্দুল সাত্তার টিটু, সালাউদ্দিন, রফিকুল ইসলাম, রাসেল, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন টিটু, ফরিদা ইয়াসমিন,আনোয়ার হোসেন, এম এম আর মামুন, গাজী জিয়াউদ্দিন, মইনুদ্দিন খান মাসুম, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ হাসান ফারুক, মুহাম্মদ জাহাঙ্গীর কাইয়ুম, মোহাম্মদ জাহেদুল হক, মোসাম্মৎ হামিদা খানম, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ আরফাত সিদ্দিকী, সুজন দাস, সুমন দাস, মোহাম্মদ মাসুম,সোহেল ও রুবেল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট