1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম

  • সময় বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১০৮ পঠিত

আরব আমিরাত প্রতিনিধিঃ

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও দ্রুত করতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’।
আধুনিক এই ডিজিটাল প্রযুক্তির কল্যাণে কনস্যুলেটের সেবা গ্রহণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পুরোনো ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন সাধারণ প্রবাসীরা।
​বুধবার সকালে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান ফিতা কেটে নতুন এই ব্যবস্থাপনা ও আধুনিক সেবার শুভ উদ্বোধন করেন।
একসময় কনস্যুলেটে সেবা নিতে এসে প্রবাসীদের উপচে পড়া ভিড় কিংবা মধ্যপ্রাচ্যের তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ হতে চলেছে।
কনস্যুলেট সেবা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে চালু হওয়া এই সিস্টেমে। সেবা নিতে আসা প্রবাসীরা প্রবেশ গেটে পৌঁছানো মাত্রই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত সেবার ধরন অনুযায়ী একটি ডিজিটালি জেনারেটেড টোকেন নম্বর দিয়ে দিচ্ছেন। টোকেন নম্বর নিয়ে সেবাগ্রহীতারা নির্ধারিত শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমে স্বাচ্ছন্দ্যে বসছেন।
ওয়েটিং রুমে বসানো বড় টিভি স্ক্রিনে টোকেন নম্বর প্রদর্শনের পাশাপাশি ভয়েস অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কোন সেবাগ্রহীতাকে কত নম্বর কাউন্টার বা কক্ষে যেতে হবে।

প্রবাসীরা এই আধুনিক টোকেন ব্যবস্থার মাধ্যমে বর্তমানে ১৪টি ভিন্ন ক্যাটাগরির সেবা অত্যন্ত সহজে গ্রহণ করতে পারছেন।
নতুন এই ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ প্রবাসীরা। পূর্বে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে ভোগান্তি পোহাতে হতো, সেখান থেকে নিস্তার পাওয়ায় মিশন কর্তৃপক্ষের প্রতি তারা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট প্রধান ও মিশন কর্মকর্তারা জানান,আমাদের মূল লক্ষ্য প্রবাসীদের সর্বোচ্চ সম্মান ও দ্রুততম সময়ে মানসম্মত সেবা প্রদান করা।
‘ইন্টিগ্রেটেড কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর ফলে কনস্যুলেটের ভেতরে যেমন সার্বিক শৃঙ্খলা ফিরে এসেছে, তেমনি প্রবাসীদের মূল্যবান সময়ও অনেকটাই বেঁচে যাচ্ছে। আশা করছি, এই উদ্যোগ সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।
​ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে দুবাই কনস্যুলেটের এমন সুদূরপ্রসারী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা, প্রযুক্তির এই সঠিক ও যুগোপযোগী ব্যবহারে দূর হবে প্রবাসীদের যাবতীয় প্রশাসনিক জটিলতা।
​উদ্বোধনী এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট