1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা

  • সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ পঠিত

 

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

দিনব্যাপী গণসংযোগকালে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও বাজার এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর কথা মনোযোগ সহকারে শোনেন এবং দীর্ঘদিনের জমে থাকা সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনীতির মূল প্রেরণা।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়েই তিনি কাজ করতে চান।

গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় অনেকেই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের প্রত্যাশায় তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় শফিউল আলমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট