1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ: একজনের পা বিচ্ছিন্ন

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩০৯ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) বান্দরবান, প্রতিনিধিঃ
বান্দরবান’র নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ল্যান্ড মাইন বিস্ফোরণে মোঃ ছালাম (৪২) নামের এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১:৩০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নস্থ চাকঢালা চেরারমাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত মোঃ ছালাম (৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নস্থ চাকঢালা চেরারমাঠ এলাকার মৃত আফজাল মিয়া’র পুত্র।

স্থানীয় তথ্য সুত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/এর শূণ্য লাইন হতে আনুমানিক ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) কর্তৃক দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশেপাশের এলাকায় আরকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ড মাইন বিষ্ফোরণে মোঃ ছালাম (৪২) এক জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। আহত যুবক লাকড়ি সংগ্রহের জন্য মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার প্রাক্কালে ল্যান্ড মাইন বিস্ফোরণের শিকার হন। এসময়, বিস্ফোরণে আহত ব্যক্তির বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট