1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

  • সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০০ পঠিত

 

এম এম আবু বকর হারুন

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার পূর্ব ভূজপুর ইউনিয়নের মীরখিল এলাকায় ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জুগিনীঘাটা ব্রিজের উত্তর পাশে একটি কৃষিজমিতে।

নিহতরা হলেন মোহাম্মদ হাশেম (৫০), পিতা: মৃত আবুল কাশেম, কারিগর পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর এবং মোহাম্মদ ইউনুস (৩৫), পিতা: মৃত মাহবুল আলম, সোনার বাপের বাড়ি, পশ্চিম পাড়া, মীরখিল, পূর্ব ভূজপুর, ফটিকছড়ি উত্তর উপজেলা, চট্টগ্রাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাশেমের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অপরদিকে মোহাম্মদ ইউনুসের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দুই কৃষক ধান রোপণের কাজ করছিলেন। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার কৃষিজমির কাদাপানিতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিবহন করছিল। অজান্তেই তারা বিদ্যুতায়িত কাদায় প্রবেশ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় ৪নং ভূজপুর ইউনিয়নের সদস্য শেখ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেন, খবর পাওয়ার পর তিনি থানা পুলিশ, বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিসে বারবার ফোন করলেও দ্রুত সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় স্থানীয় লোকজনও ভয়ে তাদের কাছে যেতে পারেননি। ফলে দীর্ঘ সময় তারা বিদ্যুতায়িত অবস্থায় পড়ে ছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ মর্মান্তিক ঘটনায় মীরখিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুজনই দরিদ্র কৃষক ছিলেন এবং তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট