1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভা অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৬০ পঠিত

২৪ অক্টোবর রোজ রবিবার সন্ধ্যে ৬ টায় চকবাজারস্থ গুলজার টাওয়ার (প্রসিড অন) কার্যালয়ে সকল নির্বাচন কমিশনারদের সম্মতিতে কেন্দ্রীয় মহিলা সহ- সচিব ও বিভাগীয় সদস্য সচিব লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সদস্য মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ সচিব মোঃ কামরুল ইসলাম।
চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুল আবছারের কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক নুরুল বশর ভুঁইয়া, লায়ন কবিরুল ইসলাম আমিনুল হক রিপন, এম এ মতিন,মোক্তার হোসেন,সাংবাদিক সুপলাল বড়ুয়া, সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী,জাহানারা বেগম পায়রা,সিরাজুল ইসলাম,অর্পন বড়ুয়া,শিউলি বড়ুয়া সহ প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন,সংগঠন সৃষ্টি হয় মানুষের কল্যানে।তারা আরও বলেন,মুল ধারার এই বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন (রেজিঃনং-১০২৮/৯৮)আগামীতে চট্টগ্রাম বিভাগে সকল সদস্যের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুন্দর একটি কমিটি উপহার দেবে এবং নির্বাচন পদ্ধতি অন্যান্য সংগঠনের জন্য একটি মডেল হয়ে থাকবে ও এর মাধ্যমে নবনির্বাচিত কমিটি সংগঠন ও মানবতার কল্যানে ভুমিকা রাখবে।
প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন,সংগঠনের মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সম্ভব। এই সংগঠনের সকল নেতৃবৃন্দ সব সময় শিক্ষক শিক্ষিকাগনের কল্যানে ভুমিকা রেখেছে।আগামীতে এই সংগঠন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকবে।তিনি চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দের সকল কর্মকান্ডের ভুয়সী প্রশংশা করেন।নির্বাচনকে সার্থক ও ফলপ্রসু করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করেন।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে ইচ্ছুক সকলে নমিনেশন ফরম সংগ্রহ করবেন এবং আজ যারা সংগ্রহ করেছেন তাদের সকলকে তিনি অভিনন্দন জানান।
এই ছাড়াও বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক নজরুল বশর ভুঁইয়া সুষ্ঠ নির্বাচনে কমিশন কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান নিবান কমিশনার তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান,তিনি আগামী নির্বাচনে সবাইকে সঠিক নেতৃত্ব বাছাই করে সকলের সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে আগামীতে সংগঠনকে শক্তি শালী করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট