1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া

  • সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৪৭ পঠিত

 

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের সিলেট অঞ্চলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।
শুক্রবার (২৮ আগস্ট) কক্সবাজারের আলিগ্রো সুইটে অনুষ্ঠিত জাতীয় কমিটির ১২৮তম অধিবেশনে পূর্ববর্তী সভার সিদ্ধান্তের আলোকে ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের প্রস্তাবনায় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া বিগত সভার কার্যবিবরণী ও সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় এবং সুগতপ্রিয় বড়ুয়ার পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। অধিবেশনে জাতীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল ও শাখার প্রতিনিধিরা বক্তব্য দেন ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
উৎফল বড়ুয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে সিলেট অঞ্চল প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন দায়িত্বে তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতায় সংগঠনের প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট