1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ পঠিত

নিজস্ব প্রতিনিধি ফটিকছড়ি

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবং রোটারিয়ান জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম সিংহরিয়া গ্রামে জামাল উদ্দিন সিকদারের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রেসক্লাবের উদ্যোক্তা ও সহসভাপতি এবং দৈনিক সাঙ্গুর প্রতিনিধি এম. আজগর সালেহী, সাধারণ সম্পাদক ও এনটিভি-যুগান্তরের প্রতিনিধি কামরুল হাসান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের শিরোনামের প্রতিনিধি মীর আখতারুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়াবাংলার প্রতিনিধি এইচ. এম. সাইফুদ্দিন, প্রচার সম্পাদক ও দৈনিক দেশের পত্রের প্রতিনিধি রাহাতুল আরেফিন, প্রেসক্লাবের সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মামুন বশর ভূঁইয়া, দৈনিক ঘোষণার প্রতিনিধি সিকু দে ও সিটিজি পোস্টের মোহাম্মদ মুন্না প্রমুখ।

সৌজন্য সাক্ষাতে জামাল উদ্দিন সিকদার নবগঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি উত্তর ফটিকছড়ির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও স্থানীয় মানুষের দাবি-দাওয়া নিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

মতবিনিময়ে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উত্তর ফটিকছড়ির শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

জামাল উদ্দিন সিকদার শিল্প উদ্যোক্তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে অবদান রাখার জন্যেও তাঁর বেশ সুনাম রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট