1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

বায়েজিদের কুখ্যাত সোর্স আকাশ গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার পুলিশের সোর্সের পরিচয় দিয়ে দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করার অভিযোগে মো. শাহাজান প্রকাশ সোর্স আকাশ নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রোড আনন্দবাজার এলাকা থেকে তাকে পুলিশের হাতে সুপার্দ করেন

স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহাজান প্রকাশ আকাশ নগরের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের সোর্স ছিলেন। সোর্স পরিচয়ে এলাকায় বিভিন্ন মানুষজনকে হয়রানি , মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন তিনি।পুলিশের সোর্সের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে। রোববার রাতে শাহজাহানকে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা।

 

ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গনমাধ্যমকে বলেন পুলিশের সোর্সের পরিচয় দিয়ে মো. শাহাজান দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজি করেছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। আমিতো থানায় নতুন। স্থানীয় জনতা তাকে আটক করে রোববার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট