1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে ফসল রক্ষার অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি: আসক ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রামে গ্রেফতার ১ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান

  • সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ পঠিত

 

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে ‘বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিসিআরসির সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনম মেশকাত উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী,

জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাংস্কৃতিক সংগঠক মো. রফিকুল ইসলাম,বিসিআরসির সহ-সভাপতি ও দিন প্রতিদিন পত্রিকার

উপ-সম্পাদক এস এম নজিবুল
আকবর,সহ-সভাপতি ও দৈনিক নয়া দিন পত্রিকার সম্পাদক এস এম আল হেলাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং নোয়াখালী ক্লাবের পরিচালক মোহাম্মদ তাফাজ্জল হোসেন ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিআরসির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হয়, তবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, অতীতে যারা ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের একটি অংশ এখন ভিন্ন আদর্শের বাহক হিসেবে নিজেদের
উপস্থাপনের চেষ্টা করছে।

পাশাপাশি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এ অবস্থায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সকল সাংবাদিক,গণমাধ্যমকর্মী,

সম্পাদক ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ থেকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত হাজারো মানুষের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে বলেও তারা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট