1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন

  • সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৪ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় জেনারেটর মেরামতের সময় বিস্ফোরণে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ শ্রমিককে সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অপর একজন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের মধ্যে দিদারুল আলমের (৩২) শরীরের ৯৫ শতাংশ, মোহাম্মদ আলমের (৪৫) ৬৫ শতাংশ, মাহমুদুল হকের (৪৫) ৬০ শতাংশ, উজ্জ্বল দাশের (৫৩) ৫০ শতাংশ, নুরুন্নবীর (২৫) ৪৫ শতাংশ, মোহাম্মদ লিটনের (২৮) ৪০ শতাংশ, জাহিদুল আলমের (৪২) ৩৫ শতাংশ এবং সেলিম উদ্দিনের (৩০) ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। অপরদিকে সিরাজুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এছাড়া আহসানুল হক (৪৫) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. বোরহান উদ্দীন বলেন, জেনারেটর মেরামতের সময় অগ্নিকাণ্ডে কয়েকজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কারখানার জেনারেটরে সংস্কারকাজ চলাকালে ওয়েল্ডিংয়ের আগুনের সূত্রে দুটি এসি বিস্ফোরিত হয়। এতে ৮ থেকে ১০ জন শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট