1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন তারুণ্য ‘র ঐক্য পরিষদ নবসূচনা।

  • সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৭০২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

“মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম থেকে প্রজন্মে,” স্লোগানে উজ্জীবিত শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ক্রীড়াসেবী সংগঠন তারুণ্য’র ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ২৯ জুলাই রোজ বৃহস্পতিবার সংগঠনের নিউ মার্কেট জলসা শপিং কমপ্লেক্স কার্যালয়ে কমিটি ঘোষণা সংক্রান্ত পরিচিতি ও আলোচনা সভার আয়োজন হয়। নবনির্বাচিত সভাপতি যুব সংগঠক শাহ আলম শিকদারের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে উক্ত সভার কার্যক্রম পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনকে প্রধান উপদেষ্টা এবং 31 নং আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমটিয়াজ ইমতু, 31 নং আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শাহিন আহমেদকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারুণ্যের ঐক্য পরিষদ সংগঠনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হন যুব সংগঠক মোঃ শাহ আলম শিকদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ ফরহাদুল হাসান মোস্তফা। উল্লেখ্য যে উক্ত সংগঠনের সাবেক উপদেষ্টা ছিলেন 31 নং ওয়ার্ড আলকরণ এ সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।এসময় নবনির্বাচিত সভাপতি মোঃ শাহ আলম সিকদার এবং সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা বলেন তারুণ্যের ঐক্য পরিষদ একটি শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন হিসেবে চট্টগ্রাম মহানগরে কাজ করছে। তিনি বলেন জননেতা আজম নাসির ভাইয়ের দিকনির্দেশনা তারুণ্যের ঐক্য পরিষদ সর্বদা মানব সেবায় নিয়োজিত রয়েছে। তারুণ্যের ঐক্য পরিষদ সংগঠন আগামী দিনগুলোতেও আর্তমানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট