1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২৪ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী ১ কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

(১৯ মার্চ) বুধবার সকালে আটককৃত অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। গত রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই অভিযুক্ত শাহ আলমকে গ্ৰেফতার করে আজ সকালে আদালতে প্রেরণ হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট