1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার ২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান পলোগ্রাউন্ডে মহাসমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের আশা চন্দ্রঘোনায় মাদরাসা পরিদর্শন ও মনিটরিং এ আনজুমান এডুকেশন বোর্ড সীতাকুণ্ডে মাজার জিয়ারতে প্রচারণা শুরু

“লোহাগাড়ায় হাসান হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ সুষ্ঠুভাবে সম্পন্ন “

  • সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭১ পঠিত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ একতা সংঘ ” এর ব্যাবস্থাপনায় এবং আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রহঃ ফাউন্ডেশন ছগিরাপাড়া,পদুয়া এর সার্বিক সহযোগিতায় ৪র্থ তম ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ স্মৃতি বৃত্তি পরীক্ষা আজ ০৯ ডিসেম্বর ২০২৩ ইং, শনিবার সকাল ১০ টা হতে বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য যে, গ্রামের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কে অগ্রসর ও জ্ঞান প্রতিযোগিতার উৎকর্ষতার এ যুগে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দাঁড়ানোই হাসান হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষার একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতা মূলক বিভিন্ন কর্মসূচির একটি অংশমাত্র এই বৃত্তি পরীক্ষা।
উল্লেখ্য যে, এই বছর ১৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ফলাফল প্রকাশ হবে ২৫/১২/২০২৩ ইং, সোমবার।

আজ শনিবার বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবকদের কে
হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘ, ছগিরা পাড়া, লোহাগাড়া, চট্টগ্রামের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও স্কুল কতৃপক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এতে হল পরিদর্শন করেন সুখছড়ি রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ এস,এস,এম রেজাউল করিমের ও বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ শাহ আলম। তাঁরা পরিদর্শনে শেষে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। আগামীতে সক্রিয় থাকার আহবান জানান।

পরীক্ষায় উপস্থিত ছিলেন- একতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম ও এনামুল হক, সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, বাণিজ্য সম্পাদক মামুনুর রশিদ নিশান, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, সমাজ কল্যাণ সম্পাদক তাইমুনুর রহমান জিয়াদ, জাবেদ, মুহাম্মদ জমির উদ্দীন, মুহাম্মদ আযম, মাঈনুল হাসান মানিক, আব্দুল্লাহ, মুহাম্মদ সাকিব, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, ফাহিম, মুবিন,মিজবাহ, সালাহ উদ্দিন, রাকিব, কুতুবউদ্দিন মহসিন, সাবের উদ্দিন, সাদমান, সাজিদ মুহাম্মদ, সাবিত, জাঈম, আইনান সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট