1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী ও নাতে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত ভেজাল-অনিয়মে ফ্লেভারস-মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লক্ষ টাকা জরিমানা রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক

সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১০ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি : সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবুর পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, আবদুল্লাহ জায়েদ তানভীর, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, নিজ নিজ অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা যেন সকল দুর্গত মানুষকে দ্রুত এই সংকট থেকে মুক্তি দান করেন এবং মানবসেবায় নিয়োজিত সবাইকে উত্তম প্রতিদান দান করেন।

এছাড়াও আলহাজ্ব আবুল বশর আবু সাতকানিয়া,পটিয়া, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ১০ দিনে ১০ হাজারের অধিক বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রানসামগ্রী বিতরণ করেন।

ছবির ক্যাপশন : সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট