1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর শিল্পপতি জামাল উদ্দিন সিকদারের সঙ্গে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন

  • সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৪ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকাল ৪টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে অনুর্ষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মুখ্য আলোচক বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। আবছার উদ্দিন অলি ও জুঁই চৌধুরীর সঞ্চালয়নায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ড. মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগরের সভাপতি ও তথ্য কমিশনের সাবেক সচিব ও জেলা প্রশাসক মুহাম্মদ মহিবুল হোসেইন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সাহেনা আক্তার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন এম. জাফর উল্লাহ এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কলামিস্ট ড. মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস.এম. আজিজ, উদ্যাপন পরিষদের আহŸায়ক নুরুল আবছার চৌধুরী, সদস্য সচিব আব্দুল মান্নান, মহানগর কমিটির শাহেদ খান আরজু।
অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, মানবিক হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে। ‘সার্ক’ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর কার্যক্রমও শুরু হয়েছে বাংলাদেশ থেকে। অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত আপামর জনসাধারণের জন্য স্বেচ্ছা কার্যক্রম ক্ষেত্রে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আলমগীর আলাউদ্দিন, শিমুল শীল, পলি শারমিন, সুপ্রিয়া মজুমদার লাকী। জাদু পরিবেশন করেন রাজীব বসাক। জেরিন মিররের পরিবেশনায় ছিল ফ্যাশন শো। নৃত্য পরিবেশনায় ছিল সাজ্জাদ হোসেন ও তার দল, জিকি চাকমা ও তার দল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট