1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মোগলাবাজারে শীতকালীন উপহার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও
এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক লন্ডন প্রবাসী মানবিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় ধাপে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় সিলেটের মোগলাবাজারস্থ রেল স্টেশন ডিপো সংলগ্ন হরগৌরী (মাঝপাড়া) এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত মানবিক কার্যক্রমে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের হরগৌরী, রাঘবপুর, কোনারচর, গোপাল গাঁও, অলীনগর, মির্জাপুর, জাহানপুর, বাউরবাগ এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার মুরব্বি ইছাক আলী ঠিকাদার, মোগলাবাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমজাদ হোসেন, সাংবা‌দিক আবুল বশর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল আহমদ,আব্দুল মালেক, ছুনু মিয়া, নবীন চৌধুরী, খোকন আহমদ, খালেদ আহমদ, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও সাব্বির আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট