1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯২০ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর ও অনিয়মতান্ত্রিক উপায়ে খাদ্য উৎপাদন এবং বিপণনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে অলি বেকারি সংলগ্ন আল কুতুবিয়া বেকারিকে যথাযথ প্রক্রিয়া না মেনে খাদ্য উৎপাদন, আয়োডিনবিহীন লবণ ব্যবহার, কৃত্রিম রঙের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা, কানুনগোপাড়া বাজারের মিলন সুইটসকে ৩০ হাজার টাকা এবং শুভ সুইটসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নিয়ম লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ছাড় দেব না। যেসব খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা স্বাস্থ্যবিধি ও নিয়মনীতি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল, বোয়ালখালী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহায়তা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট