1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

আজানের ধ্বনিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর লাশ

  • সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৯৫ পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর মো. মোফাচ্ছেল (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ মে) দুপুর ২টার একই এলাকার ইছামতি নদী থেকে ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের যৌথ অভিযানে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১৮ মে) দুপুর ২টার দিকে একই এলাকায় নিখোঁজ হয় শিশুটি।

নিহত মো. মোফাচ্ছেল উপজেলার পারুয়া ইউনিয়নের আদর্শপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে। স্থানীয়রা জানান, মোফাচ্ছেলের বাবা খাল থেকে বালু তুলে জীবিকা নির্বাহ করেন। মাঝে মাঝে ছেলেটাকে সাথে নিয়ে যান। শনিবার তারা নৌকা করে ফেরার সময় ছেলে নৌকা থেকে পড়ে যায়। বাবা তাকে উদ্ধারে খালে ঝাঁপ দিলেও ছেলেকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, শিশুটিকে খুঁজে না পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালায়। কিন্তু শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে যেখানে শিশুটি নিখোঁজ হয় সেখানে আজান দেওয়া হয়। আর আজান দেওয়ার সাথে সাথেই নিখোঁজ হওয়ার স্থান থেকে দশ হাত দূরে শিশুটির লাশ ভেসে উঠে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, উদ্ধারের পর শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট