1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

আরব আমিরাতে ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আর সারকি এর সাথে সাক্ষাৎ কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

  • সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৮১ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি

আরব আমিরাতে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান,(১৫ জুলাই ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার (Fujairah Chamber of Commerce & Industry)-এর চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আল সারকি-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বি-পাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান শেখ সাঈদ সারকি, কনসাল জেনারেলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও ফুজাইরাহ-র ব্যবসায়ীদের মাঝে নিবিড় যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তাঁর চেম্বারের সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করেন। ফুজাইরাহ-র সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে তাঁর চেম্বার যথাযথ ভুমিকা রাখবে বলেও চেয়ারম্যান শেখ সাঈদ সারকি জানান। ফুজাইরাহ-র অবস্থানগত সুবিধার কথা উল্লেখ করে জনাব সারকি ফুজাইরাহ ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ও নৌপথে জাহাজ চলাচল-এর সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল রাশেদুজ্জামান, বাংলাদেশে বর্তমানে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন এবং ফুজাইরাহ-র ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানান। এ প্রেক্ষিতে, তিনি বাংলাদেশের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ ফুজাইরাহ হতে বিনিয়োগের বিষয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। কনসাল জেনারেল, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী পণ্য বিশেষ করে তৈরী পোষাক, পাট ও পাটজাত দ্রব্য, ঔষধ, চামড়া ও কৃষিজাত পণ্য আমদানীর ব্যাপক সুযোগ রয়েছে বলে চেয়ারম্যান শেখ সাঈদ সারকি-কে অবহিত করেন।

এ লক্ষ্যে, কনসাল জেনারেল রাশেদুজ্জামান, চেয়ারম্যান শেখ সাঈদ সারকি-কে তাঁর নেতৃত্বে ফুজাইরাহ হতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়াও, তিনি ফুজাইরাহ-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ফুজাইরাহ চেম্বারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ফুজাইরাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে চেম্বারের ভাইস চেয়ারম্যান জনাব সরুর হামাদ ওবাইদ হামাদ জউহারি, বোর্ড সদস্য আহমেদ জাহের আলমাদানি, ডিরেক্টর জেনারেল সুলতান জামেই আল হিনদাসি এবং বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট