1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সম্মিলিত ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২

এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে -এম সোলাইমান কাসেমী

  • সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৬৭ পঠিত

নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এবং কর্মহীন রোজাদারদের মাঝে ২৮ মার্চ ২০২৪ (বৃহস্পতিবার) ঈদবস্ত্র ও ঈদ উপহার বিতরণ করা হয়। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা রহিম উল্লাহ, জাইনুল মোস্তফা, মাওলানা ইমরানুল হক সাঈদ, মোহাম্মদ জাফর, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হাচ্ছান প্রমুখ।

অনুষ্ঠানে এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, দীর্ঘদিন ধরে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে তিনি দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও সেহেরীসহ আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট