1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ওমরাহ ইস্যুতে নতুন বিধিনিষেধ: অমান্যে জরিমানা-এজেন্টশিপ বাতিল হতে পারে

  • সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৯০ পঠিত

 

ওমরাহ হজের ভিসা ইস্যুতে হোটেল বুকিং, যাতায়াতসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়, যা ১৪৪৭ হিজরি ওমরাহ মৌসুম থেকে কার্যকর হবে। বিধিনিষেধ না মানলে এজেন্ট ও কোম্পানি স্থায়ীভাবে বন্ধ হতে পারে, গুণতে হতে পারে উচ্চ জরিমানাও।

 

নতুন নীতিমালা অনুযায়ী, ভিসা ইস্যুর আগেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে, যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক, যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

হজ এবং ওমরাহ মন্ত্রণালয় হাজিদের উপস্থিতি নিশ্চিত করতে হোটেল পরিদর্শন করবে। এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

তবে নতুন এ বিধিনিষেধ হজ এজেন্সি ও যাত্রীদের ওপর ভিসা খরচ বৃদ্ধিসহ নানামুখী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক, শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

এছাড়াও শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই ওমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

এদিকে নতুন করে দেয়া এসব বিধিনিষেধ ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি মন্ত্রণালয়। বলা হয়েছে, যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে সেসব কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে উচ্চ অঙ্কের আর্থিক জরিমানাসহ ভবিষ্যতে ওমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিলও হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট