1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

ওমানে কৃষি ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পুরস্কারে ভূষিত হলেন পটিয়ার নাজিম উদ্দিন।

  • সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪২৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের কৃতি সন্তান নাজিম উদ্দিন পটিয়া উপজেলার হাঁইদগাও গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মোঃ দুরুত আলী ।মাতা মোসাম্মৎ মিনহাজ বেগম।চার ভাইয়ের মধ্যে নাজিম উদ্দিন সর্বকনিষ্ঠ।
দেশ বিদেশে বর্তমানে সবজির চাহিদা অনেক গুণ বেশি কাঙ্খিত উৎপাদন না হওয়ায় বেশির ভাগ মানুষ ছড়া দামে সবজি কেনাকাটা করেন । প্রবাসের মাটিতে সবজি চাষ এ যেন এক নতুন চমক।
মাটির উর্বরতা বিভিন্ন সার ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ না থাকায় বিদেশের মাটিতে সবজি চাষ হওয়াটা যেন এক দূরহ বিষয়।
সেই অসম্ভবকে সম্ভব করে তোলার প্রয়াসে সফলতায় ওমানবাসীকে চমকে দিয়েছেন পটিয়ার কৃতি সন্তান মোহাম্মদ নাজিম উদ্দিন ও তার সহোদয়গণ। বর্তমান ওমানে বিশাল খালি জায়গায় সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন তাদের কোম্পানি।
প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারী এই সবজি চাষের কাজে নিয়োজিত রয়েছে।
তাদের উৎপাদনকৃত সবজি ওমানের মানুষের খাদ্য চাহিদার একটি বড় অংশ হিসেবে কাজ করছে বর্তমানে।
একটি দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য খাদ্যের ঘাটতি পূরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।ওমানে এই বিশেষ অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস মাস্কেট কর্তৃক গত ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে) এক অনুষ্ঠানমালায় রাষ্ট্রীয়ভাবে নাজিম উদ্দিনকে সংবর্ধিত করলেন।
এ যেন এক বাংলাদেশের অনন্য অর্জন।
নাজিম উদ্দিন জানান ওমানের শতশত একর জমিতে ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, ফল আলু পেঁপে সহ নানান সবজি উৎপাদনে আমরা শতভাগ সফলতা অর্জন করেছি ।
আমাদের এই সফলতা আমার গ্রামের আমাদের দেশের সকল কৃষকদের উৎসর্গ করছি এবং আমাকে এই সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশ রাষ্ট্রদূত মাস্কেট ওমানের সরকারের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
উদ্যোক্তা হিসেবে আমরা আমাদের দেশ বাংলাদেশে ও ওমানে আরও অবদান রাখবো ইনশাল্লাহ।
বাংলাদেশ দূতাবাস মাস্কেট কর্তৃক কৃষিতে অসামান্য অবদান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রাখায় নাজিম উদ্দিনের এই সম্মাননায় চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঁইদগাও ইউনিয়নের মানুষের মুখে-মুখে আলোচিত হয়েছে।
পটিয়াবাসির পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মোঃ নাজিম উদ্দিন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট