1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দূর্ঘটনায় চালক ও হেলপার নিহত

  • সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৬৬৭ পঠিত

চট্টগ্রামের পটিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা খেয়ে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক বিমল দাশ (৫০) ও সহকারী নয়ন দাশ (৩৫)। নিহত চালক হেলপার সম্পর্কে চাচা ভাতিজা। নিহত চালক বিমল দাশ চন্দনাইশ উপজেলার জামিরজুরি এলাকার মুকন্দ দাশের ছেলে। হেলপার নয়ন দাশ একই উপজেলার দোহাজারি এলাকার মনোরঞ্জন দাশের ছেলে।

এব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি পিকআপের ভেতর চালক হেলপার গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। এ সময় তাঁদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এদিকে নিহতদের মরদেহ দুই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবদুর রহমান আরও জানান, ধারণা করা হচ্ছে পিকআপের সামনের গাড়িটি বাঁশ বোঝাই ছিল পেছন থেকে নিহতদের পিকআপটি জোরে ধাক্কা দিলেই এ ঘটনা ঘটেছে। তবে বাঁশ বোঝাই ট্রাকটি পালিয়ে গেছে। পিকআপটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট