1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা

  • সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৫ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কারখানা কর্তৃপক্ষ বন্ধের নোটিশ জারি করে তা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেয়।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহান উদ্দিন জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

এস আলমের যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হল- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

শ্রমিকদের মধ্যে একজন বলেন, ‘আগে থেকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি। আজ (মঙ্গলবার) দুপুর বেলায় হঠাৎ আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কেউই মানতে পারছি না। তুলনামূলক কম বেতনেও স্থানীয় হওয়ার সুবাধে এই কোম্পানিতে চাকরি করে আসছি। তবে হঠাৎ কারখানা বন্ধ করে দিলে আমরা যারা এখানে কর্মরত আছি সবাই বেকার হয়ে যাব।’

আরেক শ্রমিক জানান, তাদের দাবি একটাই অবিলম্বে কারখানা খোলা রাখা। কারখানা বন্ধের ঘোষণা তারা মানে না এবং কারখানা ছেড়ে যাবে না। যদি কারখানা খোলা না হয় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট